সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

    সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নয়াপল্টনের মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

    দোয়া মাহফিল শেষে ফখরুল ইসলাম বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ কারাবাস ও চিকিৎসার অভাবে তিনি মারাত্মকভাবে অসুস্থ। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

    তিনি আরও জানান, কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামী শনিবার দেশে পৌঁছাবে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই খালেদা জিয়াকে লন্ডনের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

    রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি দেশের সব ধর্মীয় উপাসনালয়—মন্দির, গির্জা, প্যাগোডা—এবং অন্যান্য স্থাপনায়ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন