সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

    ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

    শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান জানিয়েছেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

    দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার দেশে এলেও এবার তার ঢাকা সফরকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা-পরিস্থিতি তদারকি ও সম্ভাব্য লন্ডন যাত্রায় সঙ্গী হতে তিনি বাংলাদেশে এসেছেন।

    এদিকে জুবাইদা রহমান ঢাকায় পৌঁছালেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকা কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে আসেনি।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে। তবে যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

    তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য রওনা দেবেন।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন