সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মৌমাছির বিষ: ক্যানসার ওষুধের নতুন সম্ভাবনা

    মৌমাছির বিষ: ক্যানসার ওষুধের নতুন সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। এক নতুন গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষে থাকা শক্তিশালী যৌগ মেলিটিন মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। বিশেষত্ব হলো, এটি কেবল ক্যানসার কোষকে আক্রমণ করে, আশেপাশের সুস্থ কোষ অক্ষত থাকে।

    গবেষকরা বলছেন, মেলিটিন কয়েক মিনিটের মধ্যেই ক্যানসার কোষের ঝিল্লিতে প্রবেশ করে তা ভেঙে দেয়, ফলে কোষগুলো দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রচলিত কেমোথেরাপিতে যেখানে সুস্থ টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়, সেখানে মেলিটিন নির্দিষ্টভাবে শুধুমাত্র আক্রান্ত কোষের ওপর কাজ করে, যা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

    পরীক্ষায় দেখা গেছে, মেলিটিন বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের ক্ষেত্রেও কার্যকর, এমনকি আগ্রাসী ও প্রচলিত চিকিৎসায় প্রতিরোধী ক্যানসারের ক্ষেত্রেও এর সমান কার্যকারিতা রয়েছে।

    বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিম মেলিটিন তৈরি করে লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসা উদ্ভাবনের ওপর কাজ করছেন। এই আবিষ্কার দেখিয়ে দিচ্ছে প্রকৃতি থেকেই মানবজাতির বড় বড় রোগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

    বিজ্ঞানীরা বলছেন, সাধারণত যাকে ভয় পেয়ে মানুষ দূরে থাকে, সেই ক্ষুদ্র মৌমাছির দংশনই ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন