শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা জানালেন ইসি সচিব

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা জানালেন ইসি সচিব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে তিনি আবেদন করলে এবং নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিলে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হিসেবেও অংশ নিতে পারবেন।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, "আইন অনুযায়ী, যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটার হওয়ার আবেদন করতে পারেন। তারেক রহমানও যদি আবেদন করেন, নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করে দেখবে।"

তিনি আরও স্পষ্ট করেন যে, তারেক রহমান বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা বা ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছিলেন, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন