রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন

    পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় আদালতে বিভিন্ন মামলার বিচার প্রার্থীদের বসে সাময়িক সময়ে বিশ্রামের জন্য নির্মাণ করা হলো "স্বস্তি চত্বর"।  ফিতা কেটে " স্বস্তি চত্বর" এর উদ্বোধন করে পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক।

    এর মাধ্যমে জেলার দূরদূরান্ত থেকে আদালতে বিচার প্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন ও তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। 

    উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, আদালত সমুহের অতিরিক্ত ও সহকারী পিপি গণ, সিনিয়র আইনজীবীবৃন্দ, আইনজীবীগণ, আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।  

    এসময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁরই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর প্রমাণ করে এই এলাকার মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য এখানে স্বস্তিতে বসতে পারে এবং  বিশ্রাম নিতে পারে। সকলেই এর সুফল পাবেন ইনশাআল্লাহ। 

    পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, পঞ্চগড় আদালতে অনেক দূরদূরান্ত থেকে মানুষজন আসেন৷ উনারা আদালতে এসে নানা কাজ শেষে কোথায় বসবেন এমন স্থানের সল্পতা ছিল। আমরা জানি বৃক্ষ আল্লাহতালার অপার দান। বৃক্ষের ছায়ার নিচে তারা যদি একটু স্বস্তিতে বসতে পারে। মানুষকে স্বাচ্ছন্দে বসতে দেয়া এটা আল্লাহ তা'আলার একটা বড় নেয়ামত এবং পূন্যের কাজ। আমরা সেটা চিন্তা করেই এই স্বস্তি চত্বর নির্মাণ ও নামকরণ করেছি। আশা করি বিচার প্রার্থীরা এর সুফল পাবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন