খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠালেন শাহবাজ শরিফ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তানের হাইকমিশনের পক্ষ থেকে এই চিঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের জনগণ এবং সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন।
আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দোয়া করি, আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।