বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শিশুস্বাস্থ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগে সম্পৃক্ত হবার ডাক

    শিশুস্বাস্থ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগে সম্পৃক্ত হবার ডাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশু স্বাস্থ্যে প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে সমাজের বিত্তবানদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতা যথেষ্ট নয়, বরং প্রয়োজন মানবিক দায়বদ্ধতা এবং বাস্তব দক্ষতার সমন্বয়। পাশাপাশি, দেশের বিত্তবানদের শিশুস্বাস্থ্য খাতে আরও সক্রিয় ভূমিকা নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (বিএসএইচঅ্যান্ডআই) পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

    শেখ বশিরউদ্দীন বলেন, দেশের শিশুস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ইউনিটগুলোর সম্প্রসারণ সময়ের দাবি। তবে শুধু যন্ত্রপাতি বা অবকাঠামো উন্নয়ন দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বরং বাস্তব জ্ঞান, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং মানবিক মনোভাব– এই তিনটির সমন্বয়ে প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

    তিনি আরও বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন, সেটাও কিন্তু যথেষ্ট নয়। শিশু রোগীদের প্রতি মানবিক দায়িত্ববোধ এবং সেবাদাতাদের মানসিক প্রস্তুতিই মূল বিষয়। সরকার শিশুস্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।

    এসময় বাণিজ্য উপদেষ্টা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান এবং আধুনিক সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার ওপর জোর দেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচঅ্যান্ডআই ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।

    আধুনিকায়ন করা কার্ডিয়াক আইসিইউ চালু হওয়ায় জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত পরিচর্যা ও জরুরি চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন