বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ড. সালাহউদ্দিন আলীকে ইউএই প্রবাস ক্লাবের সংবর্ধনা

    ড. সালাহউদ্দিন আলীকে ইউএই প্রবাস ক্লাবের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির কৃতিত্ব অর্জন করায় হাটহাজারীর কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ড. সালাহউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাত।

    গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের এক রেস্টুরেন্ট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ।

    ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটি নেতা আলহাজ্ব শরাফত আলী ও সিরাজুল ইসলাম নওয়াব, সাংবাদিক শিবলী আল সাদিক, মনপুরা রেস্টুরেন্টের মালিক জসিমউদদীন, যুবদল নেতা ইয়াসিন আলী, প্রবাসী শিল্পী সমিতির সভাপতি মাসুম পারভেজ, প্রবাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, সাংবাদিক গোলাম সরওয়ার, সাংবাদিক মাসুম বিল্লাহ সহ পেশাজীবী ও প্রবাসী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ।

    ​সংবর্ধিত অতিথি ড. সালাহউদ্দিন আলী বলেন, ​প্রবাসের মাটিতে বাংলাদেশ প্রবাস ক্লাবের এমন উষ্ণ সংবর্ধনা পেয়ে আমি অভিভূত। এই সম্মান শুধু আমার নয়, বরং দেশের স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত প্রতিটি মানুষের এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশির। আমি সবসময় চেষ্টা করব প্রবাসীদের পাশে থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। ডক্টরেট ডিগ্রি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই সম্মানের জন্য আমি ক্লাব এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন