সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর
  • কড়াইল বস্তির ভয়াবহ আগুনে তারেক রহমানের জরুরি সহায়তার নির্দেশ

    কড়াইল বস্তির ভয়াবহ আগুনে তারেক রহমানের জরুরি সহায়তার নির্দেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, অগ্নিকাণ্ডে অসহায় মানুষদের জীবন ও সম্পদহানি অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি মানবিক কর্তব্য।

    তারেক রহমান দ্রুত ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং আগুনের কারণ উদঘাটনে স্বচ্ছ তদন্তের দাবি জানান। তিনি বলেন, নিম্নআয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে জরুরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

    এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি।

    মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা ব্যক্ত করেন।

    বিবৃতিতে তারেক রহমান বলেন, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে। 

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন