সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রান্নায় সবজির পুষ্টিগুণ ধরে রাখার সঠিক উপায়

    রান্নায় সবজির পুষ্টিগুণ ধরে রাখার সঠিক উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবজি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকে সবজি সঠিকভাবে রান্না করতে না পারায় এর প্রকৃত পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন।

    সবজিতে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সহ নানা পুষ্টিকর উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, কিছু সবজি সেদ্ধ করলে ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ, গাজর সেদ্ধ করলে প্রায় ৫৫ শতাংশ, ব্রোকলি সেদ্ধ করলে প্রায় ৫৩ শতাংশ ভিটামিন সি থাকে। কিন্তু পালং শাক সেদ্ধ করলে ভিটামিন সি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়।

    তাহলে কী করবেন?
    সেদ্ধ করার পানি ব্যবহার করুন: সবজি সেদ্ধ করার পানি তরকারি বা অন্যান্য রান্নায় ব্যবহার করলে ভিটামিন ও পুষ্টিগুণ হারানোর সম্ভাবনা কমে।

    কম পানি ও কম সময় রান্না করুন: অল্প পানিতে এবং অল্প সময়ে রান্না করলে সবজির পুষ্টি অনেক বেশি ধরে রাখা যায়।

    স্টিমিং বা ভাপে রান্না করুন: রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার বলেন, স্টিমিং বা ভাপে রান্না করলে ক্লোরোফিল, ভিটামিন সি এবং প্রোটিনের ক্ষতি কম হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্টও ভালোভাবে পাওয়া যায়।

    প্রেসার কুকার ব্যবহার করুন: যেসব সবজি স্টিমিং করা যায় না, সেগুলো প্রেসার কুকারে রান্না করলে পুষ্টিগুণ ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বজায় থাকে এবং কম সময়ে রান্না করা যায়।

    সঠিক রান্নার মাধ্যমে সবজির পুষ্টি ধরে রাখা সম্ভব এবং আমাদের খাদ্যাভ্যাস আরও স্বাস্থ্যকর হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ