সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৪৮ ঘণ্টার জন্য দেশের সব গ্যাস কূপ খনন বন্ধ

    ৪৮ ঘণ্টার জন্য দেশের সব গ্যাস কূপ খনন বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের গ্যাস কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

    রোববার (২৩ নভেম্বর) পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।

    বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জরিপ কার্যক্রম চলমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন