শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • লিভারের জন্য বিপজ্জনক ৫ খাবার

    লিভারের জন্য বিপজ্জনক ৫ খাবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার, পুষ্টি রূপান্তর, শক্তি সঞ্চয় এবং হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কিছু খাবার লিভারের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

    এখানে ৫টি খাবারের তালিকা দেওয়া হলো-

    পরিশোধিত কার্বোহাইড্রেট ও সাদা ময়দা
    সাদা রুটি, পাস্তা এবং অন্যান্য পরিশোধিত ময়দার খাবার দ্রুত হজম হয় এবং লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ায়। হোল গ্রেইন ফুড খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।

    চিনিযুক্ত খাবার ও পানীয়
    সফট ড্রিংক, ক্যান্ডি ও ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার লিভারে চর্বি জমায়, যা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের (NAFLD) কারণ হতে পারে।

    অ্যালকোহল
    অতিরিক্ত মদ্যপান লিভার চর্বি জমা, প্রদাহ এবং সিরোসিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদে এটি স্থায়ী লিভার ফেইলিওরের কারণ হতে পারে।

    ভাজা ও ফাস্ট ফুড
    অস্বাস্থ্যকর তেল দিয়ে ভাজা খাবার ও ফাস্ট ফুডে অতিরিক্ত চর্বি ও লবণ থাকে, যা লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ায়।

    প্রক্রিয়াজাত খাবার ও মাংস
    বেকন, সসেজ, হট ডগ এবং ডেলি মিট প্রক্রিয়াজাত খাবারে স্যাচুরেটেড ফ্যাট ও নাইট্রাইট বেশি থাকে। নিয়মিত খেলে ফ্যাটি লিভার রোগ ও লিভার ফাইব্রোসিসের ঝুঁকি বাড়ে। প্রক্রিয়াজাত মাংসের পরিবর্তে বিন, ডাল ও শাকসবজি খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।

    লিভারের স্বাস্থ্য রক্ষার জন্য এ ধরনের খাবার সীমিত বা এড়িয়ে চলা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন