সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর
  • কাল চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির

    কাল চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শনিবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন।

    শুক্রবার (২১ নভেম্বর) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আসছেন। তার সফর ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    দিনের কর্মসূচি অনুযায়ী, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান শনিবার বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারের ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

    এরপর, তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

    জামায়াত আমিরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মহানগর জামায়াত বিশ্বাস করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন