বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
  • নাকের পলিপাস: উপসর্গ ও চিকিৎসা পদ্ধতি

    নাকের পলিপাস: উপসর্গ ও চিকিৎসা পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পলিপাস কী?

    নাকের ভেতরের শ্লেষ্মা ঝিল্লি (mucous membrane) দীর্ঘদিন প্রদাহে আক্রান্ত হলে সেখানে নরম, মাংসপিণ্ডের মতো একটি বৃদ্ধি দেখা দেয় — একে পলিপাস (Nasal Polyp) বলা হয়।
    এটি সাধারণত নাকের ভিতর থেকে সাইনাস পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং এক বা দুই নাসায়ই হতে পারে।

    পলিপাসের কারণ
    পলিপাসের মূল কারণ হলো দীর্ঘস্থায়ী প্রদাহ ও অ্যালার্জি। এর সঙ্গে আরও কিছু কারণ যুক্ত থাকতে পারে, যেমনঃ

    • দীর্ঘদিনের সর্দি বা সাইনুসাইটিস
    • ধুলাবালি বা ঠান্ডায় অ্যালার্জি
    • অ্যাজমা বা শ্বাসকষ্টের ইতিহাস
    • নাকে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ
    • নাকের গঠনগত ত্রুটি (Deviated Septum)

    পলিপাসের উপসর্গ

    • নাক বন্ধ থাকা — সবসময় বা রাতে বেশি
    • মুখ দিয়ে শ্বাস নিতে হয়
    • ঘ্রাণশক্তি কমে যাওয়া (Smell loss)
    • মাথা ভার লাগা বা মাথাব্যথা
    • কানে চাপ বা কম শোনা
    • নাক দিয়ে পানি পড়া
    • মাঝে মাঝে নাক থেকে রক্তপাত

    পরীক্ষা (Diagnosis)

    1.Nasal Endoscopy – নাকের ভিতর সরাসরি দেখা হয়
    2.CT Scan of Nose & Sinus – পলিপাসের বিস্তার ও অবস্থান বোঝা যায়
    3.Allergy Test – অ্যালার্জির উৎস চিহ্নিত করা হয়

    প্রচলিত চিকিৎসা

    এলোপ্যাথিতে সাধারণত স্টেরয়েড স্প্রে ও অপারেশন (Polypectomy) করে পলিপাস অপসারণ করা হয়।
    কিন্তু সমস্যা হলো — অনেক সময় অপারেশনের পরও পলিপাস আবার ফিরে আসে, যদি মূল অ্যালার্জি বা প্রদাহের কারণ দূর না করা যায়।

    সহায়ক পরামর্শ

    • ঠান্ডা ও ধুলাবালি এড়িয়ে চলুন
    • ধূমপান ও পরোক্ষ ধোঁয়া থেকে দূরে থাকুন
    • নিয়মিত গরম পানিতে নাক পরিষ্কার করুন (Steam Inhalation)
    • পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
    • চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ সেবন করবেন না

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন