মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • তেলাপোকা দূরে রাখতে তিনটি সাশ্রয়ী ঘরোয়া টিপস

    তেলাপোকা দূরে রাখতে তিনটি সাশ্রয়ী ঘরোয়া টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তেলাপোকা রোগজীবাণু ছড়ায়। তেলাপোকা থেকে মুক্তি পাওয়া জরুরি। তা করতে গিয়েই বাজার চলতি নানা রাসায়নিক ব্যবহার করেন অনেকেই। যা কিন্তু আরশোলার থেকেও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে তেলাপোকা তাড়ান। কী ভাবে? জেনে নিন-

    নিমতেল 
    বাড়ি থেকে তেলাপোকা দূর করতে ব্যবহার করতে পারেন নিমতেল। একটি স্প্রে বোতলে পানি ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনে, সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন, তেলাপোকাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচকানাচে।

    লেবু ও মিন্ট অয়েল 
    একটি বোতলে পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের আনাচকানাচে। পানির সঙ্গে মিন্ট অয়েল মিশিয়ে নিলেও কাজ হবে। এই গন্ধ তেলাপোকার পছন্দ করে না।

    বিশেষ তরল
    তেলাপোকা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক তেলাপোকানাশক তরল। একটি পাত্রে বেশ খানিকটা পানি গরম করে তাতে এক মুঠো লবঙ্গ দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে দিন ভাল করে। বুদবুদ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে ফেলে দিন তেজপাতার কুচি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ