রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড় সুগার মিল চালু করার দাবিতে আখচাষী সমাবেশ

    পঞ্চগড় সুগার মিল চালু করার দাবিতে আখচাষী সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় সুগার মিল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সুগার মিল অফিস চত্বরে এই পঞ্চগড় জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি এই সমাবেশের আয়োজন করে। 

    সমাবেশে পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন। 

    এসময় পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সুগার মিলের শ্রমিক, কর্মচারী, আখচাষী, স্থানীয় দোকানদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

    এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পঞ্চগড় সুগার মিল সহ ৬টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চক্রান্তে বন্ধ করে দেয়া হয়েছিল। ভারতীয় চক্রান্তে দেশের চিনি শিল্পকে অস্থির করা হয়েছিল। এই পঞ্চগড় সুগার মিল বন্ধ হওয়াতে হাজারো শ্রমিক কর্মচারী আজ বেকার। এই এলাকার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে সুগার মিল চালু করতে অর্ন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

    পরে সুগার মিল চালু করার বিষয়ে এনসিপি নেতা তানবিরুল বারী নয়নের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়া হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন