সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নকল রূপা ঠেকাতে ১০টি গুরুত্বপূর্ণ যাচাই পদ্ধতি

    নকল রূপা ঠেকাতে ১০টি গুরুত্বপূর্ণ যাচাই পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপা কেনার ক্ষেত্রে অনেক ক্রেতাই নকল বা মানহীন পণ্য থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, রূপার দোকানে যেসব প্রশ্ন করবেন, তার ভিত্তিতে একজন প্রকৃত সেলার সহজেই আলাদা করা যায়। ক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নিচের ১০টি বিষয় খোঁজ নেওয়া জরুরি।

    ১. রূপার পিউরিটি: ৯২৫, ৯০০, ৮৫০ কি না — শুধু “খাঁটি” বললে বিশ্বাস করবেন না। প্রকৃত দোকানদার স্পষ্টভাবে সংখ্যা দেখাতে পারেন।

    ২. স্ট্যাম্প/মার্ক: খাঁটি রূপায় সাধারণত 925 / 900 / 999 লেখা থাকে। স্ট্যাম্প না দেখালে সতর্ক হতে হবে।

    ৩. সাপ্লাই সোর্স: ভালো দোকান সরাসরি রূপার উৎস জানায়। নকল সেলার সাধারণত সোর্স এড়িয়ে যায়।

    ৪. ওজন মাপার পদ্ধতি: ডিজিটাল স্কেলে ওজন না মাপলে সতর্ক থাকুন। দাড়িপাল্লায় মাপা মানে ফাঁকিবাজি।

    ৫. ফেরত নীতি: ভবিষ্যতে বিক্রি করতে গেলে কত শতাংশ কম হবে, তা ক্যাশমেমোতে লিখে দেওয়া উচিত।

    ৬. সার্ভিস: রূপার রঙ পরিবর্তন হলে কি ফ্রি পলিশ বা ক্লিনিং পাওয়া যাবে, তা স্পষ্ট করুন।

    ৭. চেইন/আংটির ভেতরের জোড়া: জোড়া বা সোল্ডার রূপা নাকি মিক্স ধাতু, তা নিশ্চিত করতে হবে।

    ৮. অ্যাসিড টেস্ট: খাঁটি রূপা অ্যাসিড টেস্টে ১৫ সেকেন্ডেই চিহ্নিত করা যায়।

    ৯. ভিডিও রেকর্ডিং: ওজন, স্ট্যাম্প ও রসিদ ভিডিও করে রাখার অনুমতি দেয় কিনা যাচাই করুন। প্রকৃত সেলার বাধা দেবে না।

    ১০. রসিদে তথ্য: ক্যারেট, ওজন, মূল্য ও ফেরত নীতি লিখিতভাবে নিশ্চিত করুন।

    এই ১০টি প্রশ্নের যথাযথ জবাব মিললে ক্রেতারা নির্ভয়ে রূপা ক্রয় করতে পারেন। নকল বা অসতর্ক সেলার এ ধরনের তথ্য প্রদান করতে চান না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ