সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

    নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য তা সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে।

    সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

    মির্জা ফখরুল বলেন, একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। একাত্তরের পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা আজ দেশটাকে গিলে খেতে চায়, এটা মেনে নেওয়া যায় না। 

    তিনি বলেন, আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে ২৪-এর আন্দোলনেই সব হয়েছে। ভুলে গেলে চলবে না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখতে হবে।

    বিএনপির এই নেতা বলেন, ৭১ মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। হিন্দু-মুসলিম বিভেদ তৈরির চেষ্টা চলছে। এটা কখনও হতে দেওয়া যায় না। 

    ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে সর্বনাশ হয়ে যাওয়া। তাই অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন