রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে ১৩ লক্ষ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

    কুড়িগ্রামে ১৩ লক্ষ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে ১৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে। 

    সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে সোমবার রাতে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

    বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে, ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা ৯ কেজি, ৬৭ পিস ইয়াবা। এছাড়াও প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি রয়েছে। যার সিজার মূল্য ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।

    কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সাংবাদিকদের জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এরই ধারাবাহিকতায়,অত্র ব্যাটালিয়ন এর সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য চোরাচালানী পণ্য আটক করতে সক্ষম হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন