রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার 

    কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন। 

    মামলা সূত্রে জানা যায়, বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। বিভিন্নরকম ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকিও দেয়া হয় ওই শিক্ষার্থীকে। 

    সূত্র জানায়, কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবার রাত ১০ টার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

    পরে পুলিশ হাফেজ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদরাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন। 

    বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাদী মামলা করলে রবিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন