সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

    মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

    রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালে তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন।

    সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুলের কণ্ঠ আটকে যায় ও শরীর কাঁপতে থাকে। এ সময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের সহায়তা চান এবং বলেন, “একটু মাথা ঘুরছে।” এরপর কিছুক্ষণ বিরতি নিয়ে তিনি চেয়ারে বসে বক্তব্য শেষ করেন।

    স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি।

    তিনি আরও বলেন, এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো তিনি বক্তব্য শেষ করারা আগে একটু বিশ্রাম নেবেন। কিন্তু তিনি হাত তুলে বললেন ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমরা আবেগী হয়ে পড়েছিলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন