সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঘরেই দূর করুন মুখের অবাঞ্ছিত লোম

    ঘরেই দূর করুন মুখের অবাঞ্ছিত লোম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারীদের দেহে স্বাভাবিকভাবে হালকা লোম থাকে। তবে থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) থাকলে লোম ঘন হয়ে যেতে পারে। ঠোঁট, গাল বা থুতনিতে অতিরিক্ত লোম অনেক সময় আত্মবিশ্বাস কমিয়ে দেয়।

    পার্লারে নিয়মিত থ্রেডিং বা ওয়াক্সিং করলে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয় এবং লোমের গোড়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ে। অন্যদিকে, লেজার ট্রিটমেন্ট সবার জন্য উপযুক্ত নয়। তবে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

    আসুন জেনে নেওয়া যাক কী ব্যবহার করে মুখের অবাঞ্ছিত লোমে কমাতে পারেন-

    বেসন, হলুদ এবং দুধের প্যাক
    বেসন, হলুদ ও দুধের প্যাক মুখের অবাঞ্ছিত লোম কমাতে সাহায্য করে। ২ চামচ বেসন, ১ চিমটি হলুদ ও পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমে যায়।

    চিনি-লেবুর প্যাক
    ২ চামচ চিনি, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ পানি মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।হালকা গরম অবস্থায় এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

    ডিমের সাদা অংশ-কর্নফ্লাওয়ার
    ১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চামচ চিনি ও ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এটি মুখের অবাঞ্ছিত রোমও তুলবে, রোমের আধিক্যও কমাবে।

    পেঁপে এবং হলুদের প্যাক
    কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে আধ চামচ হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা ধুয়ে ফেলুন।

    ওট্‌মিল ও কলার মাস্ক
    ১ চামচ ওট্সের সঙ্গে ১টি পাকা কলা মেখে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে উপকার পেতে পারেন।

    বেসন ও গোলাপ জল
    ১ চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বককে এক্সফোলিয়েট করে এবং গোলাপ জল ত্বকে সতেজতা আনে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ