রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে জাতীয় ছাত্রশক্তির নতুন জেলা কমিটি অনুমোদন

    কুড়িগ্রামে জাতীয় ছাত্রশক্তির নতুন জেলা কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসানকে আহ্বায়ক এবং সাদিকুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

    কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্যে জ্যোতি ও হামিম হাদী সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

    এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতানা ও রাশেদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন আব্দুর রহিম, খালিদ হাসান জীম এবং লতিফুর রহমান।

    সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন— ইরফান আলী ইরন, আশরাফুল আলম, শামীম রানা শান্ত, আপেল মাহমুদ আরিফ, মেহেদী হাসান, মাজেদুল ইসলাম সুমন, আলফানুজ্জামান অশ্রু, সবুজ রানা শান্ত, আতিকুর রহমান, মুদাচ্ছির হোসেন মারজান, পিয়াল হাসান, জিহাদ বিন ইসলাম, মো. আবু সাদিক সিনহা প্রমুখ।

    এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরাফাত বিন আকরাম, সাবিত ইবনে ইলিয়াস, তুলসী চন্দ্র রবিদাস, হারুন মিয়া, শাহিন ইসলাম ও উৎসব ইসলাম।

    উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গঠিত হয়। আত্মপ্রকাশের আট মাস পর গত ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে আয়োজিত জাতীয় সমন্বয় সভায় জাতীয় ছাত্রশক্তি নতুনভাবে আত্মপ্রকাশ করে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন