সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দীর্ঘদিন পর নিজ মাটিতে রাষ্ট্রপতি, উৎসবমুখর পাবনা শহর

    দীর্ঘদিন পর নিজ মাটিতে রাষ্ট্রপতি, উৎসবমুখর পাবনা শহর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন।

    রাষ্ট্রপতিকে স্বাগত জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    সফরকালে রাষ্ট্রপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ এবং নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

    রাষ্ট্রপতির এই সফর ঘিরে পুরো পাবনা শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। 

    জানা যায়, এদিন সকাল ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। 

    সফরের শেষদিন রোববার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হ্যালিপেডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

    প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেতো পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস। অনেকটা নীরবতা বিরাজ করছে তার সফর ঘিরে।

    ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন তিনি। এটি তার পঞ্চম সফর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন