রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

আরব আমিরাতে আজমানে সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন

আরব আমিরাতে  আজমানে সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের আটটি বিভাগ নিয়ে আয়োজিত প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ফুটবল টিম সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৪ই নভেম্বর ২০২৫ ইং) আজমানের মালায়েব স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল গ্রাউন্ডে সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন করা হয়।

সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় ও সিলেট এফসি টিমের কর্ণধার ইকবাল হোসাইনের সভাপত্বিত্বে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ক্রীড়া সংগঠক হাজী শফিকুল ইসলাম, রুজেল তরফদার, হাবিজ মিয়া, সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনাল এফসির কোচ নাসিরুল হক, আব্দুল হালিম, মহি উদ্দিন, মিজান আহমদ, ইকবাল আহমদ, মাছুম আহমদ, আব্দুল্লাহ, নুর আহমদ রানা সহ ফুটবল টিমের সকল খেলোয়াড়বৃন্দ।

সিলেট এফসি টিমের কর্ণধার ইকবাল হোসাইন বলেন, সিলেট ডিভিশনাল এফসি হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেক প্রবাসীর টিম। এই টিমের সাফল্যের জন্য সিলেটের সকল প্রবাসীকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। টিমের খেলায় মাঠে উপস্থিত হয়ে টিমকে অনুপ্রেরণা যোগাতে সবাইকে আহবান জানান।

বক্তারা বলেন, পরিবারকে স্বাবলম্বী করে তুলতে অল্প বয়সেই ক্নেকে খেলাধুলা ছেড়ে প্রবাসে অয়াড়ি জমান। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানারকম বিনোদন থেকে। ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। কিছুটা হলেও প্রবাসীদের আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ই নভেম্বর প্রথম ম্যাচে সিলেট মুখোমুখি হবে রাজশাহী বিভাগের ও ১৫ই নভেম্বর ২য় ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন