রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য

    মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে ২২ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমানে মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে এসব মাদরের পরিসংখ্যান জানাতে পারেনি তারা।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কণ্যামতি নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারিরা।

    কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ কুড়িগ্রাম জেলার দায়িত্বপূর্ণ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশরোধে কাজ করে যাবে বিজিবি। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন