সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ভিটামিন ডি-এর জন্য উপযুক্ত রোদ কবে?

    ভিটামিন ডি-এর জন্য উপযুক্ত রোদ কবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের ত্বকে রোদ পড়লেই শরীর ভিটামিন ডি তৈরি করতে শুরু করে। পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে এটি শরীরে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এজন্যই ভিটামিন ডি-কে বলা হয় ‘সানশাইন ভিটামিন’।

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কম বয়সীরা শরীরে ভিটামিন ডির অভাবে অবসাদগ্রস্ত হন। যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। আর আমাদের বয়স যত বাড়বে, তত আমাদের শরীর ভিটামিন ডি তৈরির সক্ষমতা হারাবে। এতে করে বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় ক্ষয়ের মতো রোগ আমাদের ঝেঁকে ধরে।

    বিশেষজ্ঞরা বলছেন, সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যের রোদ ভিটামিন ডির খুব ভালো উৎস। অর্থাৎ, বাইরে বের হয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই সময়ের রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে।

    অন্য একটি গবেষণায় দেখা গেছে, মিড ডে-র পরে রোদে যাওয়া আরও বেশি ক্ষতিকর। এতে স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
     
    পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেতে সূর্যের আলো ত্বকে সরাসরি লাগাতে হবে। পোশাক বা সানস্ক্রিন সরাসরি ত্বকে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয়। তাই মুখে সানস্ক্রিন মেখে বের হলেও ভিটামিন ডি পেতে হাত-পা যেন উন্মুক্ত থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাছড়া মাঝেমধ্যে সানস্ক্রিন ছাড়াই রোদে বের হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দিনে মাত্র ২০ মিনিট সূর্যের আলোতে থাকলেই আপনার শরীর পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন