সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচন পরবর্তী ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলার আয়োজন চূড়ান্ত

    নির্বাচন পরবর্তী ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলার আয়োজন চূড়ান্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। দেশের ঐতিহ্যবাহী এই সাহিত্য উৎসবের সময়সূচি নির্ধারণে রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে।

    বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভোটের পরপরই গ্রন্থমেলা শুরু করা হবে। এবারের মেলায় বই প্রকাশ, সাংস্কৃতিক আয়োজন ও লেখক-পাঠক সংলাপকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা করছে একাডেমি।

    বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, “আমরা চাই নিরাপদ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত একুশে গ্রন্থমেলা। নির্বাচন পরবর্তী সময়ই মেলার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।”

    বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জানান, এ সিদ্ধান্তে প্রকাশক সমাজ স্বস্তি পেয়েছে। তারা এখন প্রস্তুতি নিতে পারবেন নির্ধারিত সময় অনুযায়ী।

    বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
     
    এতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে- সভায় এমন সিদ্ধান্ত হয়।

     এ ছাড়া অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন