রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লোকসানের মুখে দিশাহারা পঞ্চগড়ের আলু চাষিরা

    লোকসানের মুখে দিশাহারা পঞ্চগড়ের আলু চাষিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হিমাগারে আলু সংরক্ষণ করে লোকসানের মুখে পড়েছেন পঞ্চগড়ের আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদন  থেকে সংরক্ষণ পর্যন্ত যে পরিমান অথ খরচ হয়েছে ,তার অর্ধেকের কম টাকাও পাচ্ছেনা তারা। আলুর দামে এমন দরপতনে চাষি ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছে ।

    জেলার কয়েক জন আলূ চাষি ও ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়,এ বছর আলুর বীজ সার ও বর্গা জমির ভাড়া অন্য বছরের তুলনায় অনেক বেশী। এ বছর এক কেজি আলু উ’পাদনে কৃষকের ১৭ থেকে ১৮ টাকা খরচ হয়েছে। বাছাই করে হিমাগারে রাখার উপযোগী করতে বস্তা.পরিবহন ও শ্রমিকের মজুরিসহ প্রতি কেজিতে খরচ হয়েছে ৩ টাকা। এর সাথে হিমাগার ভাড়া কেজিতে আরো খরচ হয়েছে ছয় টাকা। 

    হিমাগারে আলু সংরক্ষণ করা পর্যন্ত প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২৭ টাকা। হিমাগারে আলু সংরক্ষণের পাঁচ মাস পর এখনও হিমাগারে পাইকারীতে ১০ থেকে ১২ দরে প্রতি কেজি আলু বেচাকেনা হচ্ছে। এতে প্রতি কেজি আলুতে কৃষকের ১৫ টাকা লোকসান হচ্ছে। জেলার বোদা উপজেলার বালাভীড় গ্রামের আলু চাষি বাবু জানান,বর্গা নিয়ে ৫ একর জমিতে আলুর আবাদ করেছিলাম,প্রতি শতকে খরচ হয়েছে ২ হাজার টাকার মতো বা প্রতি কেজি আলু উৎপাদনে ১৮ টাকা খরচ হয়েছে। 

    আলূ তোলার মৌসুমে ক্ষেতে তেমন পাইকার আসেনি। যা দু-একজন আলুর বেপারি আসে তারা প্রতি কেজি আলুর দাম হাকায় মাত্র ১২ থেকে ১৪ টাকা। উৎপাদন  খরচ না উঠায় সেসময় আলু বিক্রি  না করে উৎপাদন  খরচ পুশিয়ে নিতে, বেশী দামের আশায়,কেজিতে আরো ৯ টাকা খরচ বাড়িয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেছি। এখন ১২ টাকার বেশী সেই আলুর দাম কেউ বলে না। কষ্ট  ও পরিশ্রম বাদ দিলাম,পুঁজি খাটিয়ে কি লাভ হলো এখন আলুর অর্ধেক দামও কেউ বলে না। আলুর আবাদ করে গত বছর উৎপাদন খরচ না উঠায়, এবছর আলুর আবাদ কমে আসবে বলে তিনি আশঙ্কা করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন