রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে ১০ নেতার স্বেচ্ছায় এনসিপিতে যোগদান

    কুড়িগ্রামে ১০ নেতার স্বেচ্ছায় এনসিপিতে যোগদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার আহ্বায়কসহ ১০ জন নেতা গত (৩০ অক্টোবর) রাত ১১ টায় এনসিপিতে যোগদান করেছেন মর্মে গুঞ্জন উঠেছে জেলা জুড়ে। ওই ১০ নেতার মধ্যে রয়েছে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরজামাল, জেলা শাখার সদস্য আইয়ুব আলী, আমিনুল ইসলাম, নুরজামাল, দুলাল সরকার, আলমগীর হোসেন, স্বপন সরকার ও উপজেলা শাখার সদস্য সাইফুল ইসলাম। 

    এবি পার্টির ১০ নেতার হঠাৎ এনসিপিতে যোগদানের বিষয়টি গুঞ্জন নাকি সত্যি এ বিষয়ে জানতে চাইলে এনসিপি'র জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ সাংবাদিকদের  জানান, গত বৃহস্পতিবার  রাত ১১টায় এবি পার্টির ১০ নেতার মধ্যে ৬ জন দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন, বাকি ৪ জন আজ-কালের মধ্যে যোগদান করার কথা রয়েছে। তারা সবাই এবি পার্টির জেলা ও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এনসিপির আদর্শ ও সাংগঠনিক কাঠামোর প্রতি আকৃষ্ট হয়ে তারা স্বেচ্ছায় এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান করেন। 

    তিনি আরো জানান, যোগদানকালে এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদের হাতে তারা ফুলের তোড়া তুলে দেন। এসময় কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে নবাগত ৬ সদস্যকেও ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়। 

    জানতে চাইলে, এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সদ্য পদত্যাগকৃত সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সাংবাদিকদের জানান, আমরা ১০ জন সদস্য এবি পার্টি থেকে পদত্যাগ করে এনসিপির সাংগঠনিক আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় গতকাল ৬ জন এনসিপি'র জেলা কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  ড.আতিক মুজাহিদের হাতে ফুলের তোড়া দিয়ে ও সাংগঠনিক ফরমফিলাপের মাধ্যমে এনসিপিতে যোগদান করি। এই  সংগঠন ইতোমধ্যে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 

    এব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সাংবাদিকদের  জানান, গত বৃহস্পতিবার  এবি পার্টির বেশকিছু দায়িত্বশীল পদত্যাগ করে এনসিপিতে যোগদান করেছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। চিহ্নিত ফ্যাসিস্ট ছাড়া এনসিপি সবার জন্য উন্মুক্ত। এটি গণমানুষের দল, ছাত্র-জনতার দল। যে কেউ যে কোন সময় এই দলে সম্পৃক্ত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন