শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, কলকাতায় প্রয়াত আ. লীগের প্রবীণ নেত্রী

    রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, কলকাতায় প্রয়াত আ. লীগের প্রবীণ নেত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রবীণ নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কনিকা বিশ্বাস কলকাতার কাছে সল্টলেকের মণিপাল হাসপাতালে বুধবার (২৯ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

    কনিকা বিশ্বাস দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন এবং বেসরকারী হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি।

    রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয়। দীর্ঘকাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে দলকে নেতৃত্ব, নীতি নির্ধারণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দল এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

    কনিকা বিশ্বাসের প্রয়াণে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ জনগণ শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর মৃত্যুতে এক ধরনের শোকস্তব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

    বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন কনিকা বিশ্বাস। 

    তিনি ছয় ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, দফা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস। 

    কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা: সুবোধ বিশ্বাস বলেন, ‘বুধবার বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো।’ 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন