সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বুফেতে অল্প খেয়ে পেট ভর্তি? এড়িয়ে চলুন ৫ খাবার

    বুফেতে অল্প খেয়ে পেট ভর্তি? এড়িয়ে চলুন ৫ খাবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শহরের রেস্তোরাঁগুলোতে এখন বুফে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। নির্দিষ্ট মূল্যে যত খুশি খাওয়া যায়, তাই অনেকেই ভাবেন বুফেতে গিয়ে প্রচুর খেয়ে ফেলবেন। তবে ভুল খাবার খাওয়ার কারণে অল্প খেয়েই পেট ভর্তি হয়ে যায়, ফলে পছন্দের খাবারের জন্য জায়গা থাকে না। জেনে নিন বুফেতে গিয়ে কী কী না খাওয়াই ভালো।

    বুফেতে গিয়ে খুব বেশি মশলাদার খাবার এড়িয়ে চলবেন। নইলে অল্পতেই পেট ভরে যাবে।

    বুফেতে অনেক রকম সালাদ সাজানো থাকবে। ভুলেও সেই সব খাবেন না। সালাদ অনেকক্ষণ ধরে খোলা অবস্থায় থাকলে তাতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। সেই সালাদ খেলে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা প্রবল।

    বুফেতে আছে বলে যে সবই খেতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। বুফেতে খেতে গিয়ে খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার দরকার নেই। এতে অযথা পেট ভরে যাবে, আর শরীরও খারাপ হবে। তার থেকে পছন্দের পদগুলো জমিয়ে খান।

    বুফেতে কাবাব কিংবা ভাজাভুজি কিছু থাকলে তার সঙ্গে খুব বেশি সস্ বা চাটনি ভুলেও খাবেন না। বেশি সস্-চাটনি খেলে মুখ মেরে দেয়, তখন আর বেশি খেতে ইচ্ছা করে না। তাই সেগুলো খুব বেশি না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

    বুফেতে গিয়ে স্যুপ খেয়ে পেট ভর্তি করার কোনও মানে হয় না। স্যুপ খেয়ে নিলেই কিন্তু পেট ভরে যায়, খুব বেশি খাওয়া যায় না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ