সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জার্মান দূতাবাসের সতর্কতা: ভিসা প্রক্রিয়ায় সচেতন থাকুন

    জার্মান দূতাবাসের সতর্কতা: ভিসা প্রক্রিয়ায় সচেতন থাকুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস শুক্রবার (৩০ অক্টোবর) ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, কিছু প্রতারক ব্যক্তি ভিসা প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের নামে ভুয়া ফি ও অন্যান্য সুবিধার প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের প্রতারণার ফাঁদে ফেলে।

    দূতাবাস বলেছে, অফিসিয়াল চ্যানেলের বাইরে থেকে কোন ফি প্রদান, অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা বিপজ্জনক। যারা এই ধরণের প্রতারণার চেষ্টা করবে, তারা আইনগত দায়িত্ব বহন করবে।

    সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভিসার সব প্রক্রিয়া দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ করা উচিত। দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের প্রতি আহ্বান, সংরক্ষিত ও বৈধ চ্যানেল ব্যবহার করুন এবং সন্দেহজনক বিজ্ঞাপন বা ব্যক্তির প্রলোভনে না পড়ুন।

    এই সতর্কবার্তা বিশেষ করে বিদেশে শিক্ষাজীবন, কাজের সুযোগ বা ব্যবসার উদ্দেশ্যে ভিসা আবেদনকারী তরুণ ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। দূতাবাস উল্লেখ করেছে, যে কেউ প্রতারণার শিকার হন, অবিলম্বে পুলিশ বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন।

    দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের দূতাবাসের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এসব প্রতারণা ঠেকাতে আবেদনকারীদের প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

    পোস্টে বলা হয়, ‘কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।’

    দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কি না তা জানানো হয়। তবে এসব ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন