সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৫ উপায়ে নিয়ন্ত্রণে রাখুন ইগো

    ৫ উপায়ে নিয়ন্ত্রণে রাখুন ইগো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইগো আমাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে। যদি এটি নিয়ন্ত্রণে রাখা না হয়, তবে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা, সব সময় সবার আলোচনায় থাকতে চাওয়ার মানসিকতা এবং অন্যদের তুচ্ছ করার প্রবণতা বেড়ে যায়। তাই নিজেকে বিনয়ী, নম্র ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে ইগো নিয়ন্ত্রণ করা জরুরি। জেনে নিন, ইগো নিয়ন্ত্রণের পাঁচটি উপায়—

    কোন বিষয়গুলো ইগো বাড়ায় তা খেয়াল করুন
    ইগো সাধারণত তুলনা, প্রতিরক্ষামূলকতা বা নিজেকে সঠিক প্রমাণের সময় বৃদ্ধি পায়। বিরক্তিকর মন্তব্য বা নিজের অর্জনে অতিরিক্ত গর্ব অনুভব করলে আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। নিজের সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করলে ইগো নিয়ন্ত্রণ সহজ হয়।

    শেখার মানসিকতা বজায় রাখুন
    যখন মনে হয় শেখার কিছুই বাকি নেই, তখন ইগো তৈরি হয়। নিজেকে শিক্ষানবিস মনে করুন, কৌতূহলী হোন, উন্মুক্ত চিন্তাভাবনা করুন এবং ভুল স্বীকার করতে প্রস্তুত থাকুন। শেখার মানসিকতা ইগো তৈরি হওয়ার ভয় কমিয়ে দেয়।

    অন্যদের সেবা করুন
    শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবুন। আত্মীয়, বন্ধু বা পরিচিতজনদের সহায়তা করুন। মুখে সব সময় ইতিবাচক ও প্রেরণামূলক কথা বলুন। সামান্য চেষ্টা অন্যের জীবনে বড় প্রভাব ফেলতে পারে।

    মননশীলতা বজায় রাখুন
    চিন্তাভাবনা, অনুভূতি ও সংবেদনশীলতার দিকে মনোযোগ দিন। ‘আমি তার চেয়ে ভালো’ বা ‘আমার দিকে তাকাও’ ধরনের অভ্যাস থেকে দূরে থাকুন। মননশীল হলে জোরে বলার চেয়ে মৃদু ও সংযতভাবে কথা বলা সহজ হয়।

    উদ্দেশ্যের ওপর মনোনিবেশ করুন
    নিজেকে প্রশ্ন করুন—আমি কী উদ্দেশ্য বা সঠিক কাজের জন্য কাজ করছি, নাকি প্রশংসা ও স্বীকৃতির জন্য? নিজের সেরা চেষ্টা করলে অন্যদের মতামত কাজের ওপর প্রভাব ফেলবে না। ইগো ঝেড়ে দিয়ে শান্তি বজায় রাখা সহজ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ