সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাবার

    ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বকের যত্নের জন্য দামী সিরাম বা কসমেটিক পণ্য নয়, ভেতর থেকে সুস্থ জীবনধারা এবং সঠিক খাবারই সবচেয়ে কার্যকর। গ্লুটাথিয়ন, যা ‘মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট’ নামে পরিচিত, শরীরের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে। এটি দেহের ডিটক্স প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করে, দূষণ, সূর্যালোক ও খাবারের মাধ্যমে সৃষ্ট ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গ্লুটাথিয়ন সমৃদ্ধ কিছু খাবার হলো:

    ১. পালং শাক:
    গ্লুটাথিয়নের একটি প্রাকৃতিক উৎস, যা ত্বকের কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ক্লোরোফিল ও ভিটামিন সমৃদ্ধ পালং শাক রান্নার সময় লেবুর রস যোগ করলে ভিটামিন সি শোষণ বাড়ে এবং গ্লুটাথিয়নের কার্যকারিতা বজায় থাকে।

    ২. হলুদ ও রসুন:
    হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমায় এবং শরীরের নিজস্ব গ্লুটাথিয়ন উৎপাদন বাড়ায়। রসুনে থাকা সালফার যৌগ লিভারের গ্লুটাথিয়ন সংশ্লেষণ বাড়িয়ে শরীরকে ভেতর থেকে ডিটক্স করে। দুধে হলুদ মিশিয়ে বা শাক-সবজিতে রসুন ফোড়ন হিসেবে ব্যবহার করা যেতে পারে।

    ৩. পেঁপে:
    ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও গ্লুটাথিয়ন সমৃদ্ধ পেঁপে লিভারের কার্যকারিতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে। প্রতিদিন খালি পেটে এক বাটি পেঁপে খাওয়া ত্বকের জন্য অত্যন্ত কার্যকর।

    ভেতর থেকে ত্বককে পুষ্টি জোগানো ও স্বাস্থ্যকর রাখা সম্ভব এমন সহজ খাবারের মাধ্যমে। নিয়মিত এই খাবারগুলো গ্রহণ করলে ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্যের উন্নতি সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ