সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সরকার ভর্তুকি দিয়ে রক্ষা করবে কৃষকদের সারের দাম

    সরকার ভর্তুকি দিয়ে রক্ষা করবে কৃষকদের সারের দাম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে আমন ধান কাটা শুরু হয়েছে। তিনি বলেন, “যদি আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকে, তাহলে আমনের ফলন ভালো হবে।”

    এছাড়া আলু উৎপাদনের বিষয়ে তিনি সতর্ক করেছেন,  যে আলু বেশি উৎপাদন হওয়ায় দাম কমে যাচ্ছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।

    তিনি কৃষকদের পরামর্শ দিয়েছেন, বাজার পরিস্থিতি ও আবহাওয়া খতিয়ে দেখে ফসলের সঠিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

    কৃষি উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের উৎপাদনও এবার ভালো। এবার পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না। আমদানিকারকরা পাগল হয়ে গেছে, আমদানির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। শীতের সবজি আসা শুরু হয়েছে, আরও আসলে দাম কমবে। এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি করা হয়েছে। আশা করি, এবার সবজির দাম রিজনেবল থাকবে।’

    সারের কোনো সংকট নেই নেই জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতো দিন আছে সারের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না। কৃষকের জন্য সারের দাম নির্ধারিত, আমদানি মূল্য বাড়লেও ভর্তুকি দেবে সরকার। সার নিয়ে নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।  কৃষি জমি সুরক্ষা আইন করে যেতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন