শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • গণভোট ও নির্বাচন একই দিনে হবে: আমীর খসরু

    গণভোট ও নির্বাচন একই দিনে হবে: আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। 

    জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

    এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ প্রস্তাব কমিশনের হতে পারে, তবে বিএনপি একমত নয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, আমাদের অবস্থান হলো গণভোট এবং নির্বাচন একই দিনে, দুটি আলাদা ব্যালটের মাধ্যমে হবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট।’

    তিনি বলেন, নতুন করে এ বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই এবং এ নিয়ে আলাপ-আলোচনারও কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি আলাদা ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি বিএনপির প্রথমদিন থেকেই অবস্থান, যা এখনো অপরিবর্তিত এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

    রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে আমীর খসরু বলেন, সামনে নির্বাচন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি—স্বাভাবিকভাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি উঠে এসেছে। নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা কী, সেটা আলোচনায় এসেছে।

    তিনি বলেন, আমরা বলেছি— তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে। তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদিও আজ একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কোনো দলীয় সরকার নয়। কিন্তু তারপরও ইন্টারিম সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন— তারা শুধু বিএনপির পক্ষেই নয়, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রশ্নবিদ্ধ হয়েছেন তারা।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি তার দেশে ফেরার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে থাকে। তবে এ বিষয়ে খুব বেশি কিছু আলোচনা হয়নি, কারণ বাংলাদেশে উনি কবে ফিরবেন সেটা তার সিদ্ধান্ত। এবং উনি সঠিক সময়ে, খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন— এটা পরিষ্কার। দিনক্ষণ তার পক্ষ থেকে বলা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন