সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পেঁয়াজে কালো দাগ? হতে পারে স্বাস্থ্যের ক্ষতি

    পেঁয়াজে কালো দাগ? হতে পারে স্বাস্থ্যের ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলার রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজ খাওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেঁয়াজে কালো বা ছত্রাকের মতো দাগ দেখা দিলে তা অ্যাসপারগিলাস নাইজার ছত্রাকের সংক্রমণ হতে পারে, যা কিছু মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

    পেঁয়াজের খোসা ছাড়ালে কালো বা বাদামি ছোপ দেখা দিলে তা সংক্রমণের প্রধান চিহ্ন। সংক্রমিত পেঁয়াজ খেলে মাথাব্যথা, পেটব্যথা, বমি বা ডায়রিয়ার মতো হজম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্ট আছে, তাদের জন্য এটি বিপজ্জনক।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন: দাগযুক্ত অংশ খাওয়া থেকে বিরত থাকুন। পেঁয়াজ ব্যবহার করার আগে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ না করুন, কারণ ফাঙ্গাস বৃদ্ধি পেতে পারে। পেঁয়াজের কালো দাগ থাকলে দাগযুক্ত অংশ ফেলে দিয়ে বাকি অংশ ব্যবহার করুন, যা স্বাস্থ্যের ঝুঁকি কমাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ