সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ত্বক এর যত্নে কমলার খোসার ব্যবহার

    ত্বক এর যত্নে কমলার খোসার ব্যবহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কমলার খোসা সাধারণত ফেলে দেওয়া হয়, কিন্তু এতে লুকানো রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্য উপকারী। হাড়, ত্বক, হজম ও ইমিউনিটি উন্নত করতে কমলার খোসা ব্যবহার করা যেতে পারে।

    কমলার খোসার বেনেফিট :

    ত্বক উজ্জ্বল করে:

    খোসায় থাকা ভিটামিন C ত্বকের ম্লানভাব দূর করে গ্লো এনে দেয়।

    পিম্পল ও অ্যাকনে কমায়:

    এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি পিম্পল ও ত্বকের সংক্রমণ রোধ করে।

    দাগ ও ডার্ক স্পট হালকা করে:

    নিয়মিত ব্যবহার করলে দাগ, পিগমেন্টেশন ও সান ট্যান কমে।

    অয়েল কন্ট্রোল করে:

    তৈলাক্ত ত্বকের জন্য দারুণ, কারণ এটি অতিরিক্ত তেল শোষণ করে।

    স্কিন টোন ইভেন করে:

    ডেড সেল রিমুভ করে ত্বককে মসৃণ ও সমান রঙের করে তোলে।

    হোম রেমিডি :

    ১. কমলার খোসা ফেস প্যাক 

    উপকরণ:

    • শুকনো কমলার খোসার গুঁড়া – ১ টেবিল চামচ
    • দই – ১ টেবিল চামচ
    • মধু – ১ চা চামচ

    ব্যবহার:

    • সব মিশিয়ে ফেসে লাগাও, ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলো।
    • ত্বক উজ্জ্বল ও ফ্রেশ দেখাবে।

    ২. পিম্পল রিমুভার প্যাক

    উপকরণ:

    • কমলার খোসার গুঁড়া – ১ চামচ
    • গোলাপ জল – ১ চামচ

    ব্যবহার:

    • ফেসে লাগিয়ে ১০–১৫ মিনিট রাখো, তারপর ধুয়ে ফেলো।
    • পিম্পল কমবে এবং স্কিন ক্লিন থাকবে।

    ৩. ট্যান রিমুভ প্যাক

    উপকরণ:

    • কমলার খোসার গুঁড়া – ১ টেবিল চামচ
    • হলুদ – এক চিমটি
    • কাঁচা দুধ – প্রয়োজন মতো

    ব্যবহার:

    • লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলো।
    • সান ট্যান ও ডার্ক স্পট কমায়।

    ৪. কমলার খোসা স্ক্রাব

    উপকরণ:

    • কমলার খোসার গুঁড়া – ১ চামচ
    • চিনি – ১ চা চামচ
    • অলিভ অয়েল বা নারকেল তেল – ১ চা চামচ

    ব্যবহার:

    • মুখ ও শরীরে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলো।
    • ডেড সেল রিমুভ হয়, ত্বক হবে মসৃণ ও নরম।

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ