রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি ও ফেন্সিডিল জব্দ

    পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি ও ফেন্সিডিল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

    গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় মাদক ব্যবসায়ীসহ অভিযুক্তরা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সদস্যরা জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একই সাথে জব্দ করা হয়েছে দুইটা বাটম ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন