বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই গঠিত

    আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই গঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন "দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ, ইউএই গঠন করা হয়েছে।

    শুক্রবার (২৪শে অক্টোবর) আমিরাতের আজমান প্রদেশের আল নুয়াইমা এলাকায় দিরাই প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাসিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন সিলেট বিভাগের সিনিয়ির নেতা আব্দুল মালেক মল্লিক ও আবুল বাশার হেলাল।

    এসময় দিরাই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে ও অসুস্থ প্রবাসীদের সাহায্যে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ সর্বাত্মক সামাজিক ও মানবিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

    এতে মোঃ নাসিরুল হককে সভাপতি, হাবিজ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক, মোঃ লোকমান মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও আজিজুল হককে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়।

    দিরাই উপজেলার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাব খান, মনিরুল হক, হাবিবুর রহমান, ফজলু মিয়া, জিলাল খান, নূর আহমদ, মাওলানা অলিদ আহমদ, মোহাম্মদ নাহিদ, লিচু মিয়া, সালমান মিয়া, মুকিব মিয়া, ফখরুদ্দিন, রাসিদুল হক, আবু ফয়েজ, রাজা মিয়া, জুয়েল মিয়া, মোঃ রবিউল সহ আরো অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন