সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কাচের বাসনের দাগ দূর করার সহজ ঘরোয়া উপায়

    কাচের বাসনের দাগ দূর করার সহজ ঘরোয়া উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাড়িতে অতিথি আপ্যায়নের সময় কাচের বাসন ব্যবহার করলে পরিবেশ দেখতেও সুন্দর হয়। তবে নিয়মিত ব্যবহারে কাচের বাসনে দাগ পড়ে বা হলদেটে আস্তরণ জমে যায়, ফলে ঝকঝকে কাচের বাসন নিস্প্রভ ও অনাকর্ষণীয় হয়ে ওঠে।

    কিন্তু কিছু ঘরোয়া উপায় জানা থাকলে কাচের বাসন পরিষ্কার করা একেবারেই সহজ। নীচে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো:

    ভিনেগার ও গরম পানি:
    ২ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ১ কাপ গরম পানি মিশিয়ে কাচের বাসন ৫–৭ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে হালকাভাবে ঘষে ধুয়ে শুকিয়ে নিন।

    বেকিং সোডা ও লেবুর রস:
    বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাচের বাসনের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর নরম স্পঞ্জ দিয়ে আলতো ঘষে ধুয়ে নিন।

    লবণ ও ভিনেগার:
    ভিনেগার ও লবণ মিশিয়ে কাচের বাসনে ১০ মিনিট রেখে নরম হওয়া দাগ হালকাভাবে ঘষে ধুয়ে ফেলুন।

    টুথপেস্ট ব্যবহার:
    পুরনো টুথব্রাশে অল্প টুথপেস্ট নিয়ে দাগযুক্ত অংশ ঘষুন। এক থেকে দুই মিনিট স্ক্রাব করার পর ৫ মিনিট রাখুন এবং গরম পানি দিয়ে ধুয়ে নিন।

    কাচের বাসন ধোয়ার সময় সিঙ্কে নরম তোয়ালে ব্যবহার করুন। এতে ভাঙার সম্ভাবনা কমে যায় এবং ঝকঝকে ভাব দীর্ঘস্থায়ী হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ