সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ
  • বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি

    বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ নয়জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে— সম্প্রতি একটি অনলাইন মাধ্যমের এমন প্রতিবেদনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজিবি। সংস্থাটি বলেছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীনতার পরিচায়ক এবং এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

    শনিবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বিজিবি ডিজিসহ ৯ সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্বন্ধে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।

    ‘উক্ত প্রকাশনার ভিত্তিতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানতে পেরেছে যে, বিজিবির বর্তমান মহাপরিচালক সমন্ধে এ ধরনের কোনো তদন্ত চলছে না। তাছাড়া অন্যান্য যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা কোনো ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদনের প্রেক্ষিতে সাড়া না পেয়ে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে এসব কথা বলা হচ্ছে বলে স্পষ্টতই প্রতীয়মান।’

    ব্যাখ্যায় বিজিবি আরও জানায়, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থের পরিপন্থী এ ধরনের তথ্যবিকৃতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন