রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তেঁতুলিয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

    তেঁতুলিয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশু সহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা। 

    বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর)  বিকেলে  দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

    আটক ব্যক্তিরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকার সঞ্জয় কুমার রায় (৩৪), শ্রীমতী বিসায়া রাণী (৩০), তাতময় রায় (০৩) ও বর্ণা রাণী (০৯), আটোয়ারী উপজেলার রাঁধা নগর ইউনিয়নের ছোটধাপ এলাকার শ্রীমতী ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২) । তাদের  বৃহস্পতিবার সন্ধ্যার পর আটকদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।


    বিজিবি সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় ছয়জন বাংলাদেশীকে আটক করে করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে ছয়জনকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে জানায় বিএসএফ। এরপর আটকদের পরিচয় যাচাই করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয় বিজিবি।

    তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশী নাগরিককে থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন