রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • উলিপুরে রং মেশানো চিপস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    উলিপুরে রং মেশানো চিপস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও কৃত্রিম ক্ষতিকর রং মিশিয়ে চিপস বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে এবং কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় উলিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, পুলিশসহ নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

    এ সময় উলিপুর শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা এবং উলিপুর মধ্যবাজারের শাহীন স্টোর-কে কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ছাড়াও অভিযানকালে ২০ কেজি ক্ষতিকর রংযুক্ত চিপস ধ্বংস করা হয় এবং শ্যামল স্টোর থেকে ক্ষতিকর সালটু জব্দ করে ধ্বংস করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন