বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত দশম শ্রেণীর ছাত্রী

    ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত দশম শ্রেণীর ছাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার সাঘাটায় থানা পুলিশ অপহরণের ১২দিনেও দশম শ্রেণির নাবালিকা ছাত্রী সাহরিয়া আকতারকে উদ্ধার করতে পারেনি। থানা পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করে নাবালিকা মেয়ে উদ্ধারের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন মেয়েটির অসহায় মা শাহানাজ বেগম।

    এর আগে গত ১১ অক্টোবর সাঘাটা উপজেলার টেপাপদুমশহরের শাহানাজ বেগমের দ্বিতীয় কন্যা সাহরিয়া আকতার অপহরণ হয়। 

    গাইবান্ধা প্রেসক্লাবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন শাহানাজ বেগম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, শাহানাজ বেগমের স্বামী সাহাদুল ইসলাম কুয়েত প্রবাসী। দুই মেয়ে ও এক শিশু পুত্র সন্তান নিয়ে তিনি কষ্টে জীবন যাপন করেন। কিন্তু তিনি বাড়িতে না থাকার সুযোগে  গত ১১ অক্টোবর প্রতিবেশী পল্লব কুমারের সহায়তায় তার মেয়ে সাহরিয়া আকতারকে অপহরণ করে নিয়ে যায় কিছু বখাটে যুবক। অপহৃত সাহরিয়া আকতার পদুমশহর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে তাকে প্রায়ই উত্যক্ত করতো বখাটেরা। 

    অপহরণের ঘটনায় পরেরদিন থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা নথিভুক্ত না করে ফেলে রাখেন। কয়েকদিন থানায় ঘোরাঘুরি পর পুলিশ সুপার মহোদয়কে অভিযোগ করার পর গত ২০ অক্টোবর ওসি মামলা নিয়ে অভিযুক্ত পল্লব কুমারকে গ্রেফতার করেন। কিন্তু তাকে রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠানো হয়।

    এ সংবাদ সম্মেলনে শাহানাজ বেগম আরও বলেন, গ্রেফতারকৃত পল্লব কুমারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অপহরণকারীদের শনাক্ত করা যাবে। তিনি অপহৃত নাবালিকা মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের  উপযুক্ত শাস্তির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে অপহৃত সাহরিয়া আকতারের দুলাইভাই মিজানুর রহমানসহ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীগণ  উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন