রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দূর্ঘটনা: আরোহীর মৃত্যু

    শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দূর্ঘটনা: আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

    রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

    নিহত তৌসিফ খান মুসা তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।

    পুলিশ  ও স্থানীয়রা জানায়, রাতে মুসাসহ তিনজন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালমারী পর্যন্ত এলে সড়কে শিয়ালের সাথে ধাক্কা লাগলে বিপরীতমুখী এক ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মুসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুসা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে ছাত্র। দুই মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

    তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, রবিবার রাতে বোয়ালমারী এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আমার ইউনিয়নের মুসা নামের ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

    তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় একজন মারা গেছেন। সাথে শিয়ালটিও মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন