রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

    বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও বিআরডিবি কর্মকর্তা নিহার রঞ্জন রায়সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

    কর্মসূচির আওতায় ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বেগুন, লাউ, পালংশাক, লালশাক, মটরশুটি, মুলা, বাটিশাক, মিষ্টিকুমড়া ও শসাসহ শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

    কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে আরও উৎসাহিত হবেন। ফলে স্থানীয়ভাবে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে সবজির যোগানেও ইতিবাচক প্রভাব পড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন