বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া প্রমুখ।

    বক্তারা অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাসহ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন