রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিএনপি ক্ষমতায় গেলে বেকার শব্দের বিলুপ্তি ঘটবে

    বিএনপি ক্ষমতায় গেলে বেকার শব্দের বিলুপ্তি ঘটবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার শব্দের বিলুপ্তি ঘটানো হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

    পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচির বাস্তবায়ন ও ভোট কেন্দ্রের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা ঘোষণার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা জনগণের সামনে এনেছে। যেখানে ক্ষুধা, দারিদ্রতা, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে শিল্প বিপ্লব, শিক্ষা- সংস্কৃতি যুগোপযোগী করে গুনগত পরিবর্তন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করার স্পষ্ট উল্লেখ আছে। পঞ্চগড় দুই আসনে সম্ভাবনাময় সব কিছুই কাজে লাগিয়ে শিল্প কারখানা তৈরি এবং বিদেশী ভাষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প শিক্ষিত যুবকদের রেমিট্যান্স যোদ্ধায় পরিনত করে বেকার মুক্ত পঞ্চগড় গড়ে তুলবো।

    সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, শামীম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এসময় উঠান বৈঠকগুলোতে   বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন